বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের ডেঙ্গু শনাক্ত

Published: August 01, 2026 at 02:00 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে| গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তারা সবাই জটিল রোগী হওয়ায় তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি করা হয়েছে| 

শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ২২ জন রোগী ভর্তি ছিল| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে| এই ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৮ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে|

এদিকে মশারির মধ্যে ঘুমানোর জন্য ¯^াস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে|