চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জন রোগী ২৫০ শয্যাবিষ্টি জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন|
শনিবার জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে|
প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪২ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে|
এদিকে এই আবহাওয়ায় বাসি-পচা খাবার পরিহার, বিশুদ্ধ পানি পানসহ সাবধানতা অবল¤^ন করার ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা|