বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ২ শিশু হাসপাতালে শ্বাস

Published: August 01, 2026 at 01:55 PM
চাঁপাইনবাবগঞ্জে  শ্বাসকষ্ট নিয়ে আরো ২ শিশু হাসপাতালে শ্বাস


চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়| আক্রান্ত শিশুদের মধ্যে ২ জনই ছেলেশিশু| 

শনিবার জেলা হাসপাতালের শ^াসকষ্টবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে— এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের| গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে পারে| তাই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন| তুলনামূলক ঠাণ্ডা জায়গায় শিশুদের রাখতে হবে, বয়স অনুযায়ী তরল খাওয়ার খাওয়াতে হবে, ঘেমে গেলে গা মুছে দিতে হবে, হালকা সুতি জামাকাপড় পরাতে হবে, প্রখর রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে|