বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

Published: August 01, 2026 at 01:50 PM
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি| গত শুক্রবার দিবাগত রাত ১টায় জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম হতে এগুলো জব্দ করা হয়| 

শনিবার সকালে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান|

তিনি আরো জানান, ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার রাত ১টায় গাইপাড়া গ্রামে অভিযান চালায়| অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| জব্দকৃত এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে| 

উল্লেখ্য, গত জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করে| 

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে|