বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

দ্বারিয়াপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Published: July 31, 2026 at 02:19 PM
দ্বারিয়াপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মাওলানা আব্দুল্লাহ আল হিলালি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর মহাজনপাড়ার মৃত ক্বারী আব্দুর রাজ্জাকের ছেলে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-শুক্রবার ভোরে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আব্দুল্লাহ আল হিলালি নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযাগ করা হয় নি।