চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে ওয়াটার ক্রেডিট অ্যাডপশন প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকালে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন প্রয়াসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আলেয়া ফেরদৌস|
এসময় উপস্থিত ছিলেন— প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, ব্যুরো বাংলাদেশের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম, তানভীর আহমেদ রিয়াদ ও আব্দুস সালাম, ব্যুরো বাংলাদেশের ওয়াস প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শিবলু মিয়া, জোনাল ম্যানেজার আবু সাঈদ শিকদারসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ|
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্যুরো বাংলাদেশের ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস, জেড, এম সাহরিয়ার|
এই প্রকল্পের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন সাধন করা, যাতে তারা পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ক উন্নত অভ্যাসসমূহ অনুশীলন করতে পারে এবং আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সক্ষম হয়, সর্বোপরি রোগাক্রান্তের হার এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনা|
ওয়াটার ডট ওআরজি’র আর্থিক সহযোগিতায় ওরিয়েন্টেশনের আয়োজন করে ব্যুরো বাংলাদেশ|