বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: July 30, 2026
July 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে

Published: July 30, 2026 at 02:13 PM
শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে

চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের ˆতরি করা বিভিন্ন পদের খাবার নিয়ে অনুষ্ঠিত হলো খাবার মেলা|

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের উদোগে এই মেলা অনুষ্ঠিত হয়| 

ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী খাবার মেলায় ছাত্র-ছাত্রীদের নিজেদের ˆতরি খাবারের এ মেলা পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী|

এ সময় উপস্থিত ছিলেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যরা|