বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: July 30, 2026
July 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published: July 30, 2026 at 02:12 PM
মাছরাঙা টেলিভিশনের  ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে|

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়| 

জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. হোসেন শাহনেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার| সূচনা বক্তব্য দেন— মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ|

অন্যদের মধ্যে বক্তব্য দেন— প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, প্রবীণ ক্রীড়াবিদ ইসরাইল সেন্টু, সুজনের জেলা সভাপতি ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম, সিটি প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুল ইসলাম সিদ্দিকী কাজল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহীদুল ইসলাম শহীদসহ আরো অনেকে|

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল| 

বক্তারা মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মাছরাঙা টেলিভিশন প্রতিদিন সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, নাটক ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে| ভবিষ্যতে স্থানীয় সমস্যা, উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আরো গুরুত্বের সঙ্গে তুলে ধরে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের আহ্বান জানান তারা| পরে কেক কাটা হয়|