বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: July 30, 2026
July 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ঢাকা থেকে আসা ১৯ বস্তা চায়না দুয়ারি জাল ধরা পড়ল শাহজাহানপুরে

Published: July 30, 2026 at 02:11 PM
ঢাকা থেকে আসা ১৯ বস্তা চায়না দুয়ারি  জাল ধরা পড়ল শাহজাহানপুরে

চাঁপাইনবাবগঞ্জে ১৯ বস্তা অবৈধ চায়না দুয়ারি জালসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ| গত বুধবার দিবাগত রাত সোয়া ১টায় জেলার সদর উপজেলার শাহজাহানপুর নতুন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়| একইসঙ্গে জালবহনকারী মিনি ট্রাকটি জব্দ করা হয়| এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে| জালগুলো ঢাকা থেকে আসছিল বলে পুলিশ জানিয়েছে| 

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নাচোল উপজেলার আজাই গ্রামের বজলুর ছেলে নাঈম (২৫) ও গোমস্তাপুর উপজেলার রহনপুরের মাইনুলের ছেলে ফিরোজ (২৬)| 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শাহজাহানপুর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়| অভিযানে ১৯ বস্তা অবৈধ চায়না দুয়ারি মাছ ধরার জাল, জালবহনকারী একটি মিনি ট্রাকসহ ট্রাকটির চালক নাঈম ও তার সঙ্গে থাকা ফিরোজকে গ্রেপ্তার করা হয়| তিনি আরো জানান, জালগুলোর একেকটির ˆদর্ঘ্য ৬০ ফুট| জালগুলো ঢাকা থেকে শাহজাহানপুরে নেয়া হচ্ছিল| তিনি আরো জানান, এ ঘটনায় আজ বৃহস্পতিবার সদর থানায় মামলা হয়েছে| সেই সঙ্গে আটকদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে| 


১২টি ভারতীয় মোবাইল ফোন সেটসহ গ্রেপ্তার তিনজন

এদিকে সদর থানা পুলিশ মহানন্দা সেতুর টোলঘরের সামনে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে| একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে| 

গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার গোমস্তাপুর উপজেলার নামো কাঞ্চনতলা গ্রামের মোহাম্মদ সেলিম রেজার ছেলে মো. শাজাহান আলী (২৮), সদর উপজেলার মহারাজপুর পূর্ব-শেখপাড়ার মৃত হুমায়ুন শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার সাহেবগঞ্জ নলকা এলাকার মো. আকবর আলীর ছেলে মো. আতাউর রহমান (৩০)| 

জেলা পুলিশের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে| 

ওই পোস্টে আরো জানানো হয়, ‘মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার দৃঢ় লক্ষে কাজ করছে পুলিশ| তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘরের সামনে অভিযান চালায় সদর থানা পুলিশ| অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন ১২টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে|