১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা| তাঁর আসল নাম ফরিদা আক্তার পপি| বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা পরিবারে| বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাও দেশের খ্যাতিমান অভিনেত্রী| অভিনয়জীবনে ববিতার পথচলায় বড় বোন সুচন্দার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ|
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় ষাটের দশকের শেষ দিকে| জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি| ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি| তবে এটিই ছিল তাঁর অভিনীত প্রথম সিনেমা| পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনের টেলিভিশন নাটক ‘কলম’-এও অভিনয় করেন তিনি|
তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি শুরুতে ববিতার তেমন আগ্রহ ছিল না| একসময় জহির রায়হান তাঁকে নিজের সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন| ববিতা রাজি হতে চাইছিলেন না| পরিবারের চাপে শেষ পর্যন্ত ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন| তাঁর ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে তাঁর নাম দেওয়া হয়েছিল ‘সুবর্ণা’| ছবিটি মুক্তির পর খুব একটা সাড়া ফেলেনি|
এর প্রায় দুই বছর পর আবারও জহির রায়হান তাঁকে নায়িকা হিসেবে অভিনয়ের প্রস্তাব দেন| এবারও প্রথমে রাজি হননি তিনি| পরে জহির রায়হান জানান, নায়িকা হিসেবে এটিই হবে তাঁর প্রথম এবং শেষ সিনেমা|
সেই সময় পাকিস্তানের একটি উর্দু সিনেমায় নায়িকা হিসেবে শবনমের অভিনয় করার কথা ছিল| কিন্তু শিডিউল দিতে না পারায় বিকল্প হিসেবে পপির নাম আসে| সিনেমাটির পরিচালক ছিলেন চিত্রগ্রাহক আফজাল চৌধুরী| জহির রায়হানের কাছেই পপির কথা শুনে আফজাল চৌধুরী তাঁকে সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন|
সেখানেই বদলে যায় তাঁর নাম| পডকাস্টে দেওয়া বক্তব্যে ববিতা জানান, আফজাল চৌধুরীর স্ত্রী তাঁকে ‘ববিতা’ নাম দেওয়ার প্রস্তাব দেন| প্রথমে উপস্থিত কয়েকজন আপত্তি করেছিলেন| কারণ ভারতে একই নামে একজন অভিনেত্রী ছিলেন| কিন্তু শেষ পর্যন্ত নতুন নামটিই রাখা হয়, ‘ববিতা’|
নতুন নামের সেই উর্দু সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতাও সহজ ছিল না| পাকিস্তানে গিয়ে শুটিং করতে হয়েছিল| দীর্ঘ উর্দু সংলাপ মুখস্থ করে সরাসরি ক্যামেরার সামনে বলতে হতো| তখনকার সময়ে এখনকার মতো ডাবিংয়ের সুযোগ ছিল না| ববিতার ভাষায়, উর্দু না জানার কারণে কাজটি ছিল বেশ কঠিন| তবে কোনো এক সমস্যায় সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি|
এরপর জহির রায়হান তাঁকে নিয়ে ‘শেষ পর্যন্ত’ সিনেমা নির্মাণের উদ্যোগ নেন| এতে ববিতার বিপরীতে ছিলেন রাজ্জাক| এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও ছিল তাঁর জন্য বেশ মজার| একটি দৃশ্যে রাজ্জাককে তাঁকে জড়িয়ে ধরতে হবে| কিন্তু ক্যামেরার সামনে এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণ লজ্জা পাচ্ছিলেন ববিতা|
কারণ এর আগে ‘সংসার’ সিনেমায় রাজ্জাককে বাবা বলে ডেকেছিলেন তিনি| এবার সেই মানুষটিকেই প্রেমিকের চরিত্রে দেখে তাঁর অ¯^স্তি হচ্ছিল| বিষয়টি নিয়ে জহির রায়হান তাঁকে বুঝিয়ে বলেন, এটি বাস্তব নয়, অভিনয়| শেষ পর্যন্ত দৃশ্যটি করেন ববিতা এবং সিনেমার কাজও শেষ হয়|
১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ সিনেমায় প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করেন ববিতা| সিনেমাটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ১২ হাজার টাকা| এই সিনেমা দিয়েই তাঁর অভিনয়জীবনের ভিত শক্ত হয়| এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে|
জহির রায়হানের পরিচালনায় পরবর্তী সময়ে বাংলা সিনেমায় অভিনয় করেন ববিতা| মুক্তির পর সেই সিনেমা সুপারহিট হয়| এরপর রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ‘¯^রলিপি’, ‘পিচঢালা পথ’ ও ‘টাকা আনা পাই’ সিনেমায় অভিনয় করেন তিনি| সিনেমাগুলোও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়|
দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা| দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পরিচিতি ˆতরি হয়| কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে বিশ^মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তিনি|
¯^াধীনতার পর ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ববিতা| এরপর ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকামাকড়ের ঘরবসতি’, ‘হাসন রাজা’ ও ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি|
২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন এই অভিনেত্রী| এ ছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে পেয়েছেন অসংখ্য পুরস্কার| একের পর এক পুরস্কার পাওয়ার কারণে তাঁকে ‘পুরস্কার কন্যা’ নামেও অভিহিত করা হতো|
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ববিতা| দেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া অভিনেত্রীদের একজন তিনি|
চলতি বছরও এসেছে বড় ¯^ীকৃতি| দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন ববিতা| এ ছাড়া এপ্রিল মাসে পেয়েছেন ‘হুজ হু’ সম্মাননা| রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়|
অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে সহকর্মী ও দর্শকদের মুগ্ধ করা ববিতার চলচ্চিত্রজীবনের গল্প তাই শুধু একজন অভিনেত্রীর সাফল্যের গল্প নয়| ‘পপি’ নামের এক কিশোরী থেকে ‘ববিতা’ হয়ে ওঠা, জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়া, রাজ্জাকের সঙ্গে জনপ্রিয় জুটি এবং সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এ অভিনয়, সব মিলিয়ে তাঁর ক্যারিয়ার বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে|
৭৪ বছরে পা রাখার এই সময়ে সেই দীর্ঘ পথচলায় যুক্ত হলো আরও একটি বছর| রূপালি পর্দায় তাঁর সেই পরিচিত হাসি ও অভিনয়ের স্মৃতি এখনো দর্শকের কাছে সমানভাবে উজ্জ্বল|