বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 30, 2026
বিনোদন
বিনোদন

৪২ বছর বয়সে মা হলেন কারিশমা তান্না

Published: July 30, 2026 at 10:01 AM
৪২ বছর বয়সে মা হলেন কারিশমা তান্না

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না মা হয়েছেন| ¯^ামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন| গত বুধবার গুরু পূর্ণিমার পবিত্র দিনে তাঁদের ঘর আলো করে এসেছে সন্তানটি| সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন কারিশমা ও বরুণ| খবরটি ভারতীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে|

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নবজাতকের জন্মের কথা জানিয়ে দম্পতি লিখেছেন, “গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে| ২৯ জুলাই ২০২৬| ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম|” পোস্টের সঙ্গে নবজাতকের আগমন উপলক্ষে একটি বিশেষ কার্ডও শেয়ার করেছেন তাঁরা|

সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর কারিশমা ও বরুণকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন ভক্ত ও বিনোদন অঙ্গনের তারকারা| অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল ˆবদ্য ও ভারতী সিংসহ অনেকে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য শুভকামনা জানিয়েছেন| অন্যদিকে সান্ডে গারডিয়ান লাইভ -এর প্রতিবেদনে ওয়ামিকা গাব্বি, স্মৃতি ইরানি, সোনাল চৌহান ও অমৃতা খানভিলকরসহ আরও কয়েকজনের শুভেচ্ছার কথাও উল্লেখ করা হয়েছে|

কারিশমা ও বরুণের বিয়ের চার বছর পর তাঁদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো| ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মু¤^াইয়ে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা| বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দম্পতি| ঘোরাঘুরি, উৎসব কিংবা ব্যক্তিগত নানা মুহূর্তের ছবি নিয়মিতই দেখা গেছে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে| তবে বরুণ সাধারণত প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন|

চলতি বছরের শুরুতে মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন কারিশমা| এরপর গর্ভাবস্থার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি| চলতি বছরের এপ্রিল মাসে প্রথম সন্তানের অপেক্ষার খবর জানান কারিশমা ও বরুণ| সে সময় তাঁদের পরনে ছিল ‘গড়স’ ও ‘উধফ’ লেখা ক্যাপ| সঙ্গে ছিল ছোট্ট শিশুর মোজা এবং কারিশমার বেবি বাম্পের ছবি| পরে মে মাসে তাঁদের বেবি শাওয়ারের আয়োজনও হয়|

টেলিভিশনের পর্দা দিয়েই দর্শকের ঘরে ঘরে পরিচিতি পান কারিশমা তান্না| ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমে আলোচনায় আসার পর ‘নাগিন ৩’, ‘কায়ামত কি রাত’ এবং ‘নাগার্জুন, এক যোদ্ধা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি| রিয়েলিটি শোতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য| ‘বিগ বস ৮’-এর প্রতিযোগী ছিলেন কারিশমা| পরে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১০’-এর বিজয়ী হন তিনি|

টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা ˆতরি করেছেন কারিশমা| ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাশ হাশ’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি| এরপর হংসাল মেহতার পরিচালনায় ‘স্কুপ’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়| সাম্প্রতিক বছরগুলোতে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও কাজ করে দর্শকদের নজরে রয়েছেন এই অভিনেত্রী|

এবার অভিনয়জীবনের ব্যস্ততার বাইরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন কারিশমা| বরুণের সঙ্গে তাঁর সংসারে প্রথম সন্তানের আগমন ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে ˆতরি হয়েছে আনন্দের আবহ| গুরু পূর্ণিমার দিনে জন্ম নেওয়া ছেলেকে ঘিরে দম্পতির প্রকাশ করা বার্তাতেও ফুটে উঠেছে সেই আনন্দ ও আবেগ|