বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 29, 2026
July 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চরবাগডাঙ্গায় নেশাজাতীয় সিরাপ জব্দ

Published: July 29, 2026 at 01:50 PM
চরবাগডাঙ্গায় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৯৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়েছে| গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে সিরাপগুলো জব্দ করা হয়|

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাঙ্গা বিওপির একটি টহলদল মঙ্গলবার দিবাগত রাত ১টারয় চাচ্চুরচর গ্রামে অভিযান চালায়| অভিযানে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে| 

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ ৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৯০ বোতল মদ জব্দ করে|

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত  করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে|