‘পুষ্পা’ দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন| এবার আরও বড় পরিসরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি| ‘রাকা’ নামের ছবিটির নির্মাণে রয়েছেন ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমার| বেশ আগে থেকেই শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা টেকনিশিয়ানদের নিয়ে ছবিটির কাজ চলছে| এবার খবর এলো, দুই পর্বে নির্মিত হবে ‘রাকা’| আর দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি| যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮৭ কোটি রুপির মতো| নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ভারত তথা উপমহাদেশের অন্যতম ব্যয়বহুল ছবি| ‘রাকা’র ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময় ও প্রেক্ষাপট উঠে আসবে| একটি ˆবদিক যুগের, অন্যটি বর্তমানের| দুটো প্রেক্ষাপটের মেলবন্ধনে অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শক| ছবির মূল চরিত্রে আল্লু অর্জুন থাকছেন| তার সঙ্গে আধুনিক সময়ের নায়িকা থাকছেন ম্রুনাল ঠাকুর| আর পৌরাণিক যুগের সময়ে আল্লুর সঙ্গী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও রাশমিকা মানদানা| ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও ক্যামিও থাকার কথা শোনা যাচ্ছে| গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়| সেখানে একেবারে ব্যতিক্রম রুপে দেখা দেন অভিনেতা| ন্যাডা মাথায় মুখটা মানুষের মতো; তবে হাতে ঘন-লম্বা পশম ও নখের কারণে মনে হচ্ছে তা কোনো ভয়ানক পশুর দেহ! ‘রাকা’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি| শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 29, 2026
বিনোদন
দুই পর্বে মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘রাকা’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026