বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা

Published: July 28, 2026 at 02:31 PM
রেডিও মহানন্দার মাসিক কর্মী  সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে সদর উপজেলার চাঁপাই-পলশায় অবস্থিত রেডিও মহানন্দার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়| 

সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস সভাপতিত্ব করেন| 

সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ| 

সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রোড়পত্র ও অনুষ্ঠানের পরিকল্পনা, রেডিও মহানন্দার ব্যবহৃত সরঞ্জাম ও নতুন কর্মী নিয়োগসহ সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়| 

এসময় কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস|