বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ

Published: July 28, 2026 at 02:30 PM
বাল্যবিয়ে  প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী সেক্টর গ্রুপ ও অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে রানীনগর দাখিল মাদ্রাসায় এই সংলাপ অনুষ্ঠিত হয়|

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই সংলাপের আয়োজন করে| 

সংলাপে রানীনগর দাখিল মাদ্রাসার সুপার নেজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— মাদ্রাসাটির সহকারী সুপার হাসান আলী, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক এবং চাঁপাইনবাবগঞ্জ এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল|

সংলাপে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে| শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন|

বক্তারা আরো বলেন, শিশুর অধিকার নিশ্চিত করতে হলে তাকে বিদ্যালয়ে ধরে রাখতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে| অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা|

এ সময় শিশুর নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও অংশগ্রহণকারীদের সচেতন করা হয়|