বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Published: July 28, 2026 at 02:28 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি| 

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন|

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান মুক্তা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালামসহ অন্য নেতৃবৃন্দ| 

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই| তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর এবং তা নিয়মিত যত্ন নেয়ার আহ্বান জানান| 

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করারও আহ্বান জানান| 

আলোচনা শেষে হোসেনডাঙ্গা এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়|