বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি

Published: July 28, 2026 at 02:27 PM
নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি

সরকারি অবকাঠামো নির্মাণ কাজে সিডিউল রেট বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি| মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেয়া হয়|

সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নিয়ামুল হক জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর কাছে স্মারকলিপি প্রদান করেন|

স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক বছরে দেশের বাজারে রড, সিমেন্ট, ইট, পাথর, বিটুমিন, বালুসহ সব ধরনের মৌলিক নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে| একই সাথে জ্বালানি তেল ও পরিবহন খরচও বৃদ্ধি পাওয়ায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে গেছে| অথচ বিভিন্ন সরকারি দপ্তর বর্তমানে যে রেট সিডিউল অনুযায়ী কাজের প্রাক্কলন ও দরপত্র আহ্বান করেছে, তা বাজারদরের তুলনায় অনেক কমে| এই পুরোনো রেট দিয়ে কাজ করতে গিয়ে ঠিকাদারররা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন|

ঠিকাদাররা বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে ২০২৬- ২০২৭ অর্থ বছরে দেশের সকল সরকারি দপ্তরের রেট সিডিউল হালনাগাদ করার দাবি জানান| পাশাপাশি নতুন ঠিকাদারদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত কাজ বিনাশর্তে লটারির মাধ্যমে দেয়ারও দাবি জানানো হয়|

এর আগে একই দাবিতে এলজিইডিসহ বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়|