মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
July 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

Published: July 28, 2026 at 02:24 PM
মৎস্য অফিসের মোবাইল কোর্ট  : মহানন্দায় ৫০টি  চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে সদর উপজেলা মৎস্য দপ্তর| মঙ্গলবার মহানন্দা নদীর খালঘাট হতে পুলিশ লাইন্স পর্যন্ত এই অভিযান চালানো হয়| 

অভিযানে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়| 

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ| এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাইমুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন|

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাইমুল হক জানান, মৎস্য আইন লঙ্ঘন করে চায়না দুয়ারী জাল দিয়ে নদীতে মাছ ধরায় জালগুলো জব্দ করে তা ধ্বংস করা হয়েছে|