শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ডিও লেটার ড. সাইমুমের মতবিনিময়কালে ডেঙ্গু চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবিসহ ১২ সুপারিশ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির চাঁপাইনবাবগঞ্জের পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৬ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা রহনপুরে পোসালু উৎসবে মেতে উঠল ৮০ শিশু ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
Printed on: October 10, 2026
July 28, 2026
জাতীয়
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি

Published: July 28, 2026 at 01:32 PM
রাষ্ট্রপতি নির্বাচনের  প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে| তবে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি|

তিনি বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা করবে|

মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন|

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন|

এ সময় সংসদ সচিবালয়ের সচিব ও ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন|

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা হয়েছে| নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নেবে এবং কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার পর যথাসময়ে দিনক্ষণ জানানো হবে| এখন পর্যন্ত কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি|

এ সময় এ এম এম নাসির উদ্দিন আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা হবে এবং নির্বাচন কমিশনই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে| নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হবে|

তিনি বলেন, প্রয়োজন হলে প্রক্রিয়াগত কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে| তবে এ-সংক্রান্ত সব তথ্য গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে|

সিইসি আরো জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে| একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি চলমান থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে কমিশন সক্ষম|

ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, এ-সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে| ভোটার তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে|

সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ অধিবেশন থাকুক বা না থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই|

সাতক্ষীরা-৪ আসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ˆবঠকে কোনো আলোচনা হয়নি| ˆবঠকের আলোচনার বিষয় ছিল শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন|