বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 28, 2026
বিনোদন
বিনোদন

পাইরেসির শিকার হলো নোলানের ‘দ্য ওডিসি’

Published: July 28, 2026 at 10:14 AM
পাইরেসির শিকার হলো নোলানের ‘দ্য ওডিসি’

হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের ছবি মানেই বিশ^জুড়ে সিনেমা প্রেমীদের বাড়তি উন্মাদনা| এবার ‘দ্য ওডিসি’ নিয়ে দেখা দিল চরম বিপত্তি| বিশ^জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় ভয়াবহ পাইরেসির কবলে পড়েছে বিগ বাজেটের এই সিনেমাটি| সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ছড়িয়ে পড়েছে এর একাধিক ফুটেজ ও অবৈধ কপি| অনলাইনে সিনেমাটির ফুটেজ ছড়িয়ে পড়ার পরই চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স| তবে পরিস্থিতি সামাল দিতে হাত গুটিয়ে বসে নেই তারা| তড়িঘড়ি করে মাঠে নেমে ইতোমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে স্টুডিওটি| ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ| সেখানে হঠাৎ করেই ছবিটির একটি লো-কোয়ালিটির পাইরেটেড ভার্সন আপলোড করা হয়|

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় দুই ঘণ্টা থাকার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে সেটি দেখে ফেলেন প্রায় ৫০ হাজারের বেশি নেটিজেন| বিপদ আরও বাড়ে এরপর| অল্প সময়ের মধ্যেই তুলনামূলক উচ্চমানের (হাই কোয়ালিটি) আরেকটি পাইরেটেড ভার্সন ভাইরাল হয়ে যায়| মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পোস্টে ভিউ ছাড়িয়ে যায় ২০ লাখের ঘর! পরবর্তীতে ইউনিভার্সাল পিকচার্সের কপিরাইট দাবির মুখে পোস্টটি মুছে ফেলা হয় এবং ওই অবৈধ অ্যাকাউন্টটি স্থগিত (সাসপেন্ড) করে কর্তৃপক্ষ| অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়ে ইউনিভার্সাল পিকচার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘ছবিটির পাইরেটেড ভিডিও আপলোডের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানোর প্রক্রিয়া শুরু করেছি| কপিরাইট লঙ্ঘনের বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি|

আমাদের কনটেন্ট ও কপিরাইট রক্ষায় প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করব|’ কপিরাইট বিতর্কের এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও অবশ্য প্রেক্ষাগৃহে ছবিটির বাণিজ্যিক সাফল্যে কোনো ভাটা পড়েনি| পাইরেসির বাঁধা ডিঙিয়ে বিশ^জুড়ে দারুণ ব্যবসা করে চলেছে ছবিটি| মহাকাব্যিক এই চলচ্চিত্রে ওডিসিউসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ম্যাট ডেমন| এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন ও লুপিতা নিয়ং’ও-এর মতো একঝাঁক শীর্ষ হলিউড তারকা|