বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 28, 2026
বিনোদন
বিনোদন

শুটিং চলাকালে গুরুতর চোট পেলেন রামচরণ

Published: July 28, 2026 at 10:13 AM
শুটিং চলাকালে গুরুতর চোট পেলেন রামচরণ

শুটিং চলাকালে হাতে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে| সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা| তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে| ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোয়ে¤^াটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের কবজিতে অস্ত্রোপচার করা হয়| শুটিংয়ের সময় আঘাত পেলেও ব্যস্ততার কারণে তখনই অস্ত্রোপচার সম্ভব হয়নি| পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি| অস্ত্রোপচারের আগে রোববার হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়ে¤^াটুরের উদ্দেশে রওয়ানা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা| এ সময় তার সঙ্গে ছিলেন বাবা ও দক্ষিণী তারকা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি|

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রামচরণের কবজির আঘাত জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কবজি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়| তাদের পাশাপাশি স্থানীয় অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করে| চিকিৎসকদের বরাতে জানা গেছে, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রামচরণ| আপাতত তাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে| চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন| এর আগে ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রামচরণের হাতে চোটের বিষয়টি ভক্তদের নজরে আসে| তবে সে সময় আঘাতের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি| এদিকে রামচরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’ পরিচালনা করবেন সুকুমার| জানা গেছে, ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে| বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের প্রস্তুতি| অভিনেতা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমার শুটিং| রামচরণের অস্ত্রোপচার সফল হওয়ায় ¯^স্তি প্রকাশ করেছেন তার ভক্তরা| সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন|