জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’তে অভিনয়ের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন| তবে নিজের কর্মক্ষমতা ধরে রাখার জন্য প্রত্যেক শিল্পীকেই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়| ব্যতিক্রম নন জয়া আহসানও| কিন্তু তার প্রতিদিনের জীবনযাপন খানিক অবাক করে দিতে পারে তার ভক্ত-অনুরাগীদের| ‘আজও অর্ধাঙ্গিনী’র চরিত্র পদ্মা তথা জয়া আহসানের জিমে বড় আলস্য| এ সিনেমার শুটিং শুরু হওয়ার মাসকয়েক আগে থেকে জিম করা শুরু করেন অভিনেত্রী| তখন পিলাটিজ করে ক্যালোরি ঝরান তিনি| অর্থাৎ চিরাচরিত ফিটনেস রুটিনের প্রতি ঝোঁক নেই তার| কিন্তু জনপ্রিয় শারীরচর্চা থেকে খানিক দূরে থাকলেও মাঠঘাট, চাষের ক্ষেত তাকে সুস্থ রাখে, আনন্দে রাখে| জয়া বলেন, জিম করা যে দরকার, তা অ¯^ীকার করি না|
কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার| আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন| আমি যেমন চাষ করি| সে সময়ে মাটি ˆতরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি| বাড়িতে হরেকরকম সবজির চাষ হয়| খাবারের থালাতেও সেই সবিজ রাঁধা পদই থাকে| বাড়িতে ˆতরি সবজি দিয়ে রাঁধা খাবারই বেশি পছন্দ তার| ফলে রাসায়নিক সারের ভীতি থাকে না| নিজে চাষ করে খাওয়াদাওয়ারই পক্ষপাতি জয়া| তবে কালেভদ্রে যে বাইরের খাবার খান না, তা নয়| পিৎজা তার খুবই পছন্দের একটি খাবার| তা ছাড়া জাঙ্ক ফুডের প্রতি তত প্রীতি নেই তার| জয়া বলেন, যদি জাঙ্ক ফুড খেয়েও ফেলি, তা নিয়ে অপরাধবোধে ভুগি না আমি| কারণ মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো উচিত বলে মনে করি| আর খুব বেশি সতর্ক হয়ে গেলে খাবার খাওয়ার অভিজ্ঞতা উপভোগ করবেন কীভাবে বলে জানান এ অভিনেত্রী|