তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার তারকা থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’| গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল| নানা জটিলতার কারণে থমকে যায় মুক্তি| গত বৃহস্পতিবার দীর্ঘ ৭ মাস অপেক্ষার পর বিশে^র ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি| বলি মুভি রিভিউজের তথ্য মতে, মুক্তির প্রথম দিনে ‘জন নায়াগান’ সিনেমা ভারতে আয় করেছে ৫৩ কোটি রুপি (গ্রস)| বিশ^ব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮০ কোটি রুপি (গ্রস)| বাংলাদেশি মুদ্রায় ১০২ কোটি ৪০ লাখ টাকা| স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘জন নায়াগান’ সিনেমা ভারতে আয় করেছে ৪৮.২৭ কোটি রুপি (গ্রস)| বিদেশে আয় করেছে ৩০ কোটি রুপি (গ্রস)| বিশ^ব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৮.২৭ কোটি রুপি (গ্রস)| বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ১৯ লাখ টাকা| অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ| এতে থালাপাতি বিজয় অভিনয় করেছেন ভেত্রি কোন্ডান নামে একজন সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে| দত্তক কন্যা ভিজিকে (মমিতা বাইজু) সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি| কিন্তু মেয়েটির অতীতের মানসিক ট্রমা সেই পথকে কঠিন করে তোলে| বলিউড অভিনেতা ববি দেওল সিনেমাটিতে খলনায়ক জন হিমলার চরিত্রে অভিনয় করেছেন, যে ভারতে ˆনরাজ্য সৃষ্টি করতে আসেন| এরপরই শুরু হয় বিজয় ও ববি দেওলের মুখোমুখি লড়াই| তাদের লড়াইকে কেন্দ্র করে সিনেমাটির মূল সংঘাত| ‘জন নায়াগান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-পূজা| তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রকাশ রাজ, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন প্রমুখ|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
Printed on: September 23, 2026
July 24, 2026
বিনোদন
বক্স অফিসে কেমন পারফর্ম করলো বিজয়ের শেষ সিনেমা?
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026