বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা নাচোলে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল কিশোরের চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জন পেরুর রাজধানী লিমায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু পেরুর রাজধানী লিমায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা নেবে ইসি
Printed on: July 23, 2026
July 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

Published: July 23, 2026 at 01:58 PM
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ট্রেনিং সেন্টারে শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে| 

দাতা সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ-এর সহযোগিতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভ্যুলেশন (এনএজিআর) বাস্তবায়িত ‘মাতৃভাষার মাধ্যমে বহুভাষা শিক্ষা কার্যক্রম’-এর আওতায় গত বুধবার এ প্রশিক্ষণ শুরু হয়| এতে প্রকল্পের আওতাধীন ২০টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন| 

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জেমস কিস্কু| প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন এনএজিআরের প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম এবং স্কুল সুপারভাইজার নেলসন হাঁসদা|

দুই দিনব্যাপী প্রশিক্ষণে শিশু সুরক্ষা নীতিমালার বাস্তবায়ন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা, পেশাগত আচরণবিধি এবং শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন, শোষণ ও ঝুঁকি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এছাড়া ব্যবহারিক অনুশীলন, দলীয় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষা পরিবেশ গড়ে তোলার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়|

এনএজিআরের প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম জানান, সংস্থাটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি উপজেলায় ২০টি সাঁওতালি ভাষার প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে| পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা, বাল্যবিয়ে ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা, শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে| তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করবে এবং বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ, ইতিবাচক ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|