পরীক্ষায় অনিয়মের জবাবদিহিতা, আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে নিট (এনইইটি) পরীক্ষার্থীদের সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় মু¤^াই পুলিশের হাতে আটক হন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান| গত মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়| আটক আয়েশা খান তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন| তাতে এই অভিনেত্রী অভিযোগ করেন-রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার সময়ে পুলিশ তাকে হেফাজতে নেয়| ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা একাধিক ভিডিওতে আয়েশাকে বেশ বিচলিত দেখা যায়| একটি ভিডিওতে তিনি বলেন, “আমার হাত এখনো কাঁপছে|
শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে পুলিশ আমাকে ভ্যানে তুলে নিয়েছে| আমি একটি কথাও বলিনি| আমি কোনো বিক্ষোভ করিনি| আমার ভাই ও কয়েকজন ছেলে বন্ধুকে আটক করা হয়েছিল| তাদের কারণে আমি এবং আমার আরো দুই নারী বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম|” আরেকটি ভিডিওতে পুলিশ কর্মকর্তার সঙ্গে আয়েশাকে কথা বলতে দেখা যায়| সেখানে আয়েশা জানতে চান-আটক ব্যক্তিদের কোথায় নিয়ে যাচ্ছেন? অন্য একটি ভিডিওতে দেখা যায়, আয়েশাকে নিয়ে যাওয়া হচ্ছে| তিনি পুলিশ সদস্যদের অনুরোধ করেন, তাকে যেন ধাক্কা দেওয়া না হয়| ওরলি থানায় ধারণ করা দীর্ঘ একটি ভিডিও আয়েশা খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন| তাতে তিনি জানান, বিকেল ৪টার দিকে নিট পরীক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সেখানে গিয়েছিলেন| তারা তখনো কোনো বিক্ষোভ শুরুই করেননি| কিন্তু তার আগেই পুলিশ হস্তক্ষেপ করে| তাদের কেউ স্লোগান দেননি, কোনো প্ল্যাকার্ডও প্রদর্শন করেননি| কয়েকজন বন্ধু ও তার ভাইকে পুলিশ ভ্যানে তুলে নেওয়ার পর তারা শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন| আয়েশা ও তার দুই নারী বন্ধুকে ঘিরে ফেলেন ১৫ জন পুলিশ সদস্য| সেখানে নারী পুলিশ সদস্যও ছিলেন|
পুলিশ দ্রুত তাদের ভ্যানে উঠতে বলেন| এসব তথ্য স্মরণ করে আয়েশা খান বলেন, “আমি বারবার জানতে চেয়েছি কেন আমাদের আটক করা হচ্ছে| আমরা তো শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম| আমরা তখনো কোনো বিক্ষোভ শুরুই করিনি| কিন্তু আমাদের এসব প্রশ্নের উত্তর কেউ দেয়নি|” পরে আয়েশা ও তার বন্ধুদের জোরপূর্বক ওরলি থানায় নিয়ে যাওয়া হয়| তবে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সঙ্গে ভদ্র আচরণ করেছেন বলেও জানান তিনি| একই সঙ্গে প্রশ্ন তোলেন, ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কেন এমন আচরণ করলেন? আটক করার সময় তাকে ও তার বন্ধুদের ধাক্কা দেওয়া হয়েছে| তারা কোন আইন ভঙ্গ করেছিলেন, তা-ও জানতে চান এই অভিনেত্রী| আটক হওয়ার ২ ঘণ্টা পরও থানা থেকে একটি ভিডিও শেয়ার করেন আয়েশা| সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আটক হওয়ার ২ ঘণ্টা|” পরবর্তীতে আয়েশা খান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন| তাতে থানা থেকে ছাড়া পাওয়ার তথ্য জানিয়ে তিনি লেখেন-“আমি ছাড়া পেয়েছি, এখন আমার ভাইকে রাফি আহমেদ কিদওয়াই পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছি| আমাদের সবাইকে ইচ্ছাকৃতভাবে শহরের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া হয়েছে|”
মু¤^াইয়ের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল দিল্লিতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে| গত কয়েক দিনে ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে| গত বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি দেওল অভিনীত ‘জট’ সিনেমা| এতে পাশর্^-চরিত্রে অভিনয় করেন আয়েশা| একই মাসে মুক্তি পায় ‘ধুরন্ধর’ সিনেমা| বক্স অফিস কাঁপানো এই সিনেমার ‘শরারাত’ আইটেম গানে পারফর্ম করে নজর কাড়েন আয়েশা| ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কপিল শর্মা অভিনীত কমেডি ঘরানার ‘কিস কিস কো প্যার করু’ সিনেমা দর্শকের কাছে বিপুল প্রশংসা কুড়ায়| এ সিনেমার দ্বিতীয় পার্টে অভিনয় করেছেন আয়েশা| অক্ষয় কুমারের নতুন একটি সিনেমায় তার অভিনয় করার কথা রয়েছে| -ইন্ডিয়া টুডে অবল¤^নে