দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় বিদায় নিচ্ছেন রুপালি জগৎ থেকে| আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা| আজ বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’| তামিল সিনেমার এই কিংবদন্তির বিদায়ী সিনেমা দেখতে রীতিমতো তোলপাড় পড়েছে ভক্ত মহলে| দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’| বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি| তখন থেকেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল-কবে মুক্তি পাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা| রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে ‘জন নায়াগান’ বিজয় ঘোষণা দেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা| এর মাঝেই গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়| পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়ে গিয়েছিল| এইচ বিনোথ পরিচালিত এই বহুল আলোচিত অ্যাকশন-ড্রামাটি মুক্তির আগেই বক্স অফিসে সুনামি এনে দিয়েছে| বলিউড লাইফ সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন গত সোমবার বিশ^জুড়ে ˆতরি হয়েছে বিশাল উদ্দীপনা| ভারতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৬ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে| মঙ্গলবারের হিসাব অনুযায়ী, সিনেমাটি এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে আয় করে নিয়েছে প্রায় ১৫ কোটি টাকা| প্রথম উইকএন্ডের জন্য বিশ^ব্যাপী প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে| কোনো ধরনের প্রচার ছাড়াই সিনেমার জন্য এই উন্মাদনা অবিশ^াস্য| পুরো ভারতজুড়ে ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে| হল মালিকরা টিকিট নিয়ে ভক্তদের চাপ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন| অনিরুদ্ধ রবিচন্দরের দুর্দান্ত সংগীতে নির্মিত এই থ্রিলারে থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল, প্রকাশ রাজের মতো শক্তিশালী তারকারা| তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার এই শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে| বিজয়ের ক্যারিয়ারের এই ঐতিহাসিক বিদায়ী সিনেমাটি বছরের অন্যতম সেরা ওপেনিং রেকর্ড গড়তে যাচ্ছে বলেই ধারণা|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026