বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Published: July 21, 2026 at 02:34 PM
চাঁপাইনবাবগঞ্জে  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’  নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’| আগামী ৫ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন আয়োজিত এক সভায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়| 

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠত স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক এই সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট সকালে জেলাশহরের খাদ্য অফিস মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা, শহীদ মতিউর রহমানের কবর জিয়ারত, মসজিদ-মন্দির-গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে| এছাড়াও থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দিবস সংক্রান্ত চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ইয়াতিমখানায় প্রীতিভোজ, আলোকসজ্জা ঈত্যাদি|

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, ঢাকায় শহীদ মতিউর রহমানের স্ত্রী মোসা. রোজিনা খাতুন ও মেয়ে ইসরাত জাহানসহ জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| 

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভাপতির বক্তব্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান|