রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি ঠিকানার খোঁজে দিশেহারা ৫০ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
Printed on: July 26, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা

Published: July 21, 2026 at 02:31 PM
সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল  মাদকাসক্তরা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন, সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়| 

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন|

সভাপতিত্ব করেন নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ|

সেমিনারে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুধীজন, চিকিৎসক, পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন|

সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি একটি নিরাময়যোগ্য রোগ| পারিবারিক সহযোগিতা, সামাজিক সহমর্মিতা, সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একজন মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন| তিনি মাদককে সামাজিক ব্যাধি উল্লেখ করে এর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান|

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন| একই সঙ্গে মাদকাসক্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন|

অনুষ্ঠানে মাদকবিরোধী সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলকে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দেয়| 

পরে প্রধান অতিথি মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে মাদক পরিহার, সুস্থ জীবন গঠন এবং সমাজের মূলধারায় ফিরে আসার শপথ পাঠ করান|

এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ একটি মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়| এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান|

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|