বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের দেয়া হলো ফুটবল

Published: July 21, 2026 at 02:29 PM
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের দেয়া হলো ফুটবল

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ফুটবল দেয়া হয়েছে| গত সোমবার রাধানগর ইউনিয়নের মিরাকাঁঠাল গ্রামের শ্মশানঘাট মাঠে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের পক্ষে ফুটবল তুলে দেওয়া হয়| 

এ সময় উপস্থিত ছিলেন— ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক শাহারিয়া হোসেন শাহাদাৎ, আদিবাসী নেতা বীরেন বেসরা, আদিবাসী নেত্রী মাতি মুরমুসহ অন্যরা| 

ফুটবল পেয়ে খুদে ছেলেরা ধন্যবাদ জানিয়েছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানকে|

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ছেলেরা যাতে মাদকের সাথে জড়িত না হয়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান| তাদেরকে খেলায় উৎসাহ দিতে এবং লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির জন্য সকল প্রকার সহযোগিতা করে যাবেন বলে জানান তিনি|