বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাংলা কিউআর : জনসচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্পেইন সোনালী ব্যাংকের

Published: July 21, 2026 at 02:28 PM
বাংলা কিউআর  : জনসচেতনতামূলক  প্রচারণা ও ক্যাম্পেইন সোনালী ব্যাংকের

চাঁপাইনবাবগঞ্জে বাংলা কিউ আর বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সোনালী ব্যাংক পিএলসি| মঙ্গলবার সোনালী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ প্রিন্সিপাল অফিসের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং নিউমার্কেট শাখার কর্মকর্তারা নবাবগঞ্জ সরকারি কলেজ, নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট ও শহীদ সাটু হল মার্কেটের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে বাংলা কিউ আর বিষয়ে অবহিত করেন|

এর আগে সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন|

ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখাপ্রধান অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. রাশেদুল ইসলাম, নিউমার্কেট শাখার ম্যানেজার মো. আশরাফ আলীসহ এসপিও এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ| 

জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়|