চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন|
সোমবার সকালে জেলাশহরের স্বরূপনগরে শ্রমিক ভবনের সভাকক্ষে এই সংবর্ধনা দেয়া হয়|
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু এবং জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান জাপানি, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সহসভাপতি মতিউর রহমানসহ নতুন নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার|
এছাড়াও শ্রমিক ইউনিয়নের অন্য নেতারাও নতুন নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান|
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তারা চাঁপাইনবাবগঞ্জের পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের যাত্রী ও পণ্য সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন|
সংবর্ধনা অনুষ্ঠানে পরিবহন মালিক গ্রুপ, ট্রাক মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন|