মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 21, 2026
July 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রাজারামপুরে মহানন্দায় ডুবে শিশু নিখোঁজ

Published: July 20, 2026 at 01:57 PM
রাজারামপুরে মহানন্দায়  ডুবে শিশু নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ (৯) নামের এক শিশু নিখোঁজ রয়েছে| সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাটে এ ঘটনা ঘটে| নিখোঁজ শিশু একই মহল্লার শাহাবুলের ছেলে| 

ঘটনাস্থলে থাকা সদর থানা পুলিশের এসআই আসাদুজ্জামান ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মামার সঙ্গে পিয়ার বিশ্বাসের ঘাটে গোসল করতে যায় শিশু আব্দুল্লাহ| গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়| এরপর মামার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে| খবর পেয়ে সদর থানার পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে যায়| পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে| 

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশু আবদুল্লাহর কোনো খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয় বলে এসআই আসাদুজ্জামান সন্ধ্যা সাড়ে ৭টায় গৌড় বাংলাকে জানান|