মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 21, 2026
July 20, 2026
বিনোদন
বিনোদন

মারা গেছেন কিংবদন্তি বেসিস্ট জেনিফার ফিঞ্চ

Published: July 20, 2026 at 11:10 AM
মারা গেছেন কিংবদন্তি বেসিস্ট জেনিফার ফিঞ্চ

ক্যানসারের মতো মরণব্যাধির কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন আমেরিকার জনপ্রিয় ব্যান্ড ‘এলসেভেন’ (খ৭)-এর কিংবদন্তি বেসিস্ট জেনিফার ফিঞ্চ| ৫৭ বছর বয়সেই থেমে গেল এই মার্কিন সংগীত তারকার জীবনযুদ্ধ| তার এই প্রয়াণে স্তম্ভিত ও শোকাচ্ছন্ন পুরো বিশ্ব সংগীতপাড়া| চলতি মাসের শুরুর দিকে জেনিফারের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে| শনাক্ত হওয়ার পর প্রিয় তারকার চিকিৎসার খরচ জোগাতে তহবিল গঠনে নেমেছিলেন তার বিশ্বজুড়ে থাকা ভক্ত-অনুরাগীরা|

কিন্তু সবাইকে সেই সুযোগ না দিয়েই, চলতি সপ্তাহের শেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি| জেনিফারের মৃত্যুর পর ‘এলসেভেন’ ব্যান্ডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করে ভক্তদের এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়| ব্যান্ডটি তাদের অফিশিয়াল বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, “আমরা আমাদের প্রিয় ব্যান্ডমেট, বোন এবং বন্ধু জেনিফার ফিঞ্চকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছি| তার তীব্র মানসিক শক্তি এবং সীমাহীন সৃজনশীলতা এলসেভেন ব্যান্ডকে গড়ে তুলতে সাহায্য করেছিল, যা আমাদের সবার জীবনকে চিরতরে বদলে দিয়েছে|”

বিবৃতিতে তার অনন্য ব্যক্তিত্বের কথা স্মরণ করে আরও বলা হয়, “জেনিফার ছিলেন একজন সত্যিকারের অনন্য মানুষ, যিনি সম্পূর্ণ নিজের শর্তে জীবনযাপন করেছেন| সংগীত, শিল্প এবং তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য যাদের হয়েছে, তাদের সবার ওপর তার যে প্রভাব ছিল তা পরিমাপ করা অসম্ভব| আমরা তাকে ভালোবাসতাম এবং তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন| শান্তিতে ঘুমাও আমাদের প্রিয় বন্ধু|” রক মিউজিকের ইতিহাসে জেনিফার ফিঞ্চ একটি অতি পরিচিত নাম| ১৯৮৭ সালে তিনি ‘এলসেভেন’ ব্যান্ডে যুক্ত হন| এরপর ব্যান্ডের প্রতিটি উত্থান-পতনের গল্পে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি|

নব্বইয়ের দশকের শুরুতে যখন বিস্বজুড়ে গ্রঞ্জ ও ‘রায়ট গার্ল’ আন্দোলনের জোয়ার বইছিল, তখন এলসেভেন তাদের নিজস্ব স্বতন্ত্র ঘরানা ধরে রেখে তুমুল জনপ্রিয়তা অর্জন করে| বিশেষ করে, ১৯৯২ সালের ঐতিহাসিক ‘রিডিং ফেস্টিভ্যাল’-এ বিখ্যাত ব্যান্ড নির্ভানার সঙ্গে একই মঞ্চে এলসেভেনের সেই পারফরম্যান্স আজও রক ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা রয়েছে| চলতি বছরের শুরুর দিকে শারীরিক অসুস্থতা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় ব্যান্ডের বহুল আলোচিত ‘লাস্ট হুররাহ ট্যুর’-এর ইউএস লেগ থেকে বাধ্য হয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেনিফার| মূলত এই মরণব্যাধি ক্যানসারই এই রক তারকার মঞ্চ ও তার প্রিয় গিটারের মাঝে একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়েছিল|