ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে| সিনেমাটির প্রথম ঝলক বা পোস্টার প্রকাশের পর এর প্রেক্ষাপট নিয়ে বিতর্ক ˆতরি হয়েছিল, এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ| এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ মুক্তির পর অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে| মূলত, পোস্টারের পর এবার আইটেম গানেও এমন ‘ঘনিষ্ঠ’ রূপে হাজির হওয়ায় সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে| বিশেষ করে বিবাহিত নারী হয়ে পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী| তবে এই পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়ে সাহসী দৃশ্যে অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল| সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে নারী ও পুরুষের প্রতি দ্বিমুখী আচরণের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত| নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন| তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা| যদিও এ বিষয়ে কিয়ারা আদভানির পক্ষ থেকে কোনো বক্তব্যে মেলেনি|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026