কনসার্ট শেষে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস, এমনটাই অভিযোগ উঠেছে| সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে| ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন জেসমিন| ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট শেষে মঞ্চের একদম সামনে এসে প্রথম সারির অনুরাগীদের দেওয়া গোলাপ গ্রহণ ও হাত মেলানোর চেষ্টা করেন তিনি| ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে| সে সময় গায়িকাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়| তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই গায়িকার পাশে দাঁড়িয়েছেন এবং পাবলিক অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন| কনসার্টটিতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার জনপ্রিয় গান ‘জাইয়ে সাজনা’ গেয়েছিলেন জেসমিন| এছাড়াও নিজের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি| বিনামূল্যে করা এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
July 20, 2026
বিনোদন
অশালীন আচরণের শিকার হলেন ভারতীয় গায়িকা জেসমিন স্যান্ডালস
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026