চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে| রবিবার জেলাশহরের বিশ্বরোড মোড় এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এই শপথগ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়|
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন|
অনুষ্ঠানে বক্তব্য দেন— সংগঠনটির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ ও মনোয়ারুল ইসলাম ডালিম, নবনির্বাচিত কমিটির সভাপতি দানিউল হক ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, সাধারণ সদস্য আজমল হক এবং আইনজীবী ও আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ নিলয়সহ অন্যরা|
এর আগে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান এই নির্বাচনের আপিল বোর্ডের প্রধান অ্যাডভোকেট মোহা. ইসাহাক| এসময় অন্য নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন|
এবারের নির্বাচনে সভাপতি পদে মো. দানিউল হক, সাধারণ সম্পাদক পদে মো. হামিদুর রহমান নান্নু, সিনিয়র সহসভাপতি পদে খাইরুল ইসলাম, সহসভাপতি পদে তাজিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে শ্রী মনতোষ কুমার, সহ-সম্পাদক পদে মো. রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রহিম মিতা, দপ্তর সম্পাদক পদে মো. নাসিরুজ্জামান নির্বাচিত হন|
অন্যদিকে সদস্য পদে বিজয়ী হন— মো. আব্দুল ওদুদ, মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম সাবু, মো. হারুন অর রশিদ, মো. আনজার হোসেন, মো. খাইরুল ইসলাম সোহেল, মো. আশরাফুল হক পলাশ, মো. আহাদ আলী, মো. মাইনুল ইসলাম ও আলহাজ মো. লোকমান আলী|
প্রশাসক আনিসুর রহমানসহ দায়িত্ব পালনকারী নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রবিউল হক দোলনসহ বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন|
আলোচনা শেষে প্রশাসকের নিকট থেকে নির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন|