চাঁপাইনবাবগঞ্জে নারীদের সমাজসেবামূলক সংগঠন ওয়েল ফেয়ার ক্লাবের ব্যবস্থাপনায় সদস্যদের কাছ থেকে সংগৃহীত কোরবানির মাংস বিতরণ করা হয়েছে|
রবিবার বিকেলে মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম), এঞ্জেলস গার্ডেন, সুইডস বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন এলাকার অসহায় নারীদের মধ্যে এই মাংস বিতরণ করা হয়|
এসময় উপস্থিত ছিলেন— ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস, সদস্য আম্বিয়া খাতুন মিলি, শাহিনা জামান, শামীমা রহমান, তাসলিমা খাতুন, আজকেরা খাতুন, জিনাত পারভীন, শাহিনুর আক্তারসহ অন্যরা|