বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডিএনসির অভিযান : গোমস্তাপুরে নারীসহ গ্রেপ্তার ৪ জন

Published: July 19, 2026 at 02:39 PM
ডিএনসির অভিযান : গোমস্তাপুরে নারীসহ গ্রেপ্তার ৪ জন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যদের পৃথক দুটি অভিযানে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে| রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় এই অভিযান চালানো হয়|  

জেলা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন| 

তিনি আরো জানান, রবিবার সকালে জেলা ডিএনসির একটি দল গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় অভিযান চালায়| অভিযানে তিন কেজি গাঁজাসহ মোসা. সেতারা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তার নারী ওই গ্রামের মৃত মুকু মিয়ার কন্যা| এ ব্যাপারে তার বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন|

চৌধুরী ইমরুল হাসান আরো জানান, রবিবার জেলা ডিএনসির একটি দল গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ (বেইলি ব্রিজ) গ্রামে আরেকটি অভিযান চালায়| এই অভিযানে ওই গ্রামের মো. সলেমানের ছেলে মো. আজিম আলী সোহাগ (৩৩), নগর কলোনী ডাইংপাড়ার মো. আব্দুস সালামের ছেলে মো. রুবেল আলী (২৯), ফকিরপাড়া বড়বাজারের মৃত মুকুলের ছেলে মো. রবিন (২৫)কে গ্রেপ্তার করা হয়| এসময় তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ও ২২০ লিটার চোলাইমদ জব্দ করা হয় বলে তিনি জানান| 

তিনি আরো জানান, এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় আরেকটি নিয়মিত মামলা দায়ের করেন|