অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই| ৮১ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন তিনি| তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে| ব্রেন্ডা ফ্রিকারের এজেন্ট ও প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে| এক বিবৃতিতে জানানো হয়, তিনি ডাবলিনের নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন| তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি| ব্রেন্ডার প্রয়াণে শোক প্রকাশ করে তার এজেন্ট ফিল বেলফিল্ড বলেন, ‘তার মতো মানুষ আর হবে না| তাকে জানার, ভালোবাসার এবং তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের|’ ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পাশর্^ অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছিলেন ব্রেন্ডা ফ্রিকার| এর মাধ্যমে তিনি প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অভিনয়ের জন্য অস্কার জয়ের ইতিহাস গড়েন| অস্কারজয়ী এই অভিনেত্রী ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’ ছবিতে ‘পিজন লেডি’ চরিত্রেও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান| এছাড়া দীর্ঘদিন বিবিসির জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘ক্যাজুয়ালটি’-তে নার্স মেগান রোচ চরিত্রে অভিনয় করেন| ২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডা জানিয়েছিলেন, তিনি শ^াসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন| যদিও তার মৃত্যুর সঙ্গে এসব সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি| আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ব্রেন্ডাকে ‘জাতীয় সম্পদ’ আখ্যা দিয়ে বলেন, তার অভিনয় প্রতিভা ও মানবিকতা বিশ^জুড়ে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
Printed on: September 23, 2026
July 19, 2026
বিনোদন
মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026