বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
July 19, 2026
বিনোদন
বিনোদন

খোলামেলা লুকে ঝড় তুললেন নিদ্রা নেহা

Published: July 19, 2026 at 10:40 AM
খোলামেলা লুকে ঝড় তুললেন নিদ্রা নেহা

সোনালী রোদের আলোয় বিছানায় জড়ানো সাদা চাদর, আর তাতেই মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা| সদ্য বেশ কিছু সাহসী ছবি পোস্ট করে নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছেন উদীয়মান এই তারকা| ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করতেই ভক্ত-নেটিজেনদের নজরে চলে আসেন নেহা| দেখা যায়, বেড এটাচড জানালা থেকে ছবিগুলো তুলেছেন| বাইরে থেকে আসা রোদ গায়ে পড়তেই ঝলমলিয়ে ওঠেন; সঙ্গে ফুটে ওঠে তার রূপ| ক্যামেরাতে হাসিমুখে পোজ ছিল অভিনেত্রীর| তবে একটি ছবিতে তার উন্মুক্ত পিঠের ওপর আঁকা ল¤^াল¤ি^ নান্দনিক ট্যাটুও বেশ স্পষ্ট হয়ে উঠেছে| ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি|’ সব মিলিয়ে নিদ্রা নেহার পুরো ফটোশুটটিতে তার মুখের অভিব্যক্তি, আবেদনময়ী ভঙ্গি এবং আলোর নিখুঁত ব্যবহার এক ধরনের ˆশল্পিক আবহ ˆতরি করেছে| নিদ্রার এই নতুন লুক প্রকাশের পরপরই তার কমেন্ট সেকশনে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে| ভক্তদের বড় একটি অংশ তার এই সাহসী ও ˆশল্পিক রূপের ভূয়সী প্রশংসা করছেন| ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন| ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’র মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি|