বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
July 19, 2026
বিনোদন
বিনোদন

খোলা চুল আর মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন পূজা চেরি

Published: July 19, 2026 at 10:39 AM
খোলা চুল আর মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন পূজা চেরি

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি| বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ পাড়ায় তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী| সম্প্রতি ফেসবুক পেজে সেই ছবিগুলো শেয়ার করেছেন পূজা| ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের একটি স্যালোয়ার কামিজে দেখা গেছে| প্রকৃতির মাঝে খোলা চুলে তার মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে| ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’-অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে ˆতরি করছেন তিনি| পোস্ট করার মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার প্রতিক্রিয়া পড়েছে| মন্তব্য ঘরেও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছি অভিনেত্রীকে| তবে এসব ছবির বাইরে পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে| গুঞ্জন উঠেছে, অনেকদিন হদরেই বাগদান সেরেছেন নায়িকা| সদ্য সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে হাওয়া দেয়| জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে|