বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১

Published: July 18, 2026 at 03:49 PM
চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রওনক হাসান শিশির (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন| এঘটনায় আহত হয়েছেন তাজবি  ইসলাম নামের আরেকজন|  শনিবার সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে| 

নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সর্জন গ্রামের গোলাম রাব্বানীর ছেলে| তিনি পরিবারের সঙ্গে নিমতলা এলাকায় থাকতেন।

আর আহত তাজবি নিউ ইসলামপুর এলাকার তৌহিদুল হকের ছেলে| 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশির ও তাজবি মোটরসাইকেলযোগে আমনুরার দিক থেকে জেলাশহরের দিকে আসছিলেন| তারা আতাহার বুলনপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশির মারা যান এবং তাজবি

গুরুতর আহত হন| খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান| সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়| 

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান| 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে| তবে চালক পালিয়ে গেছে|