বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি বেড়েছে, কমেছে পুনর্ভবায়

Published: July 18, 2026 at 03:37 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি বেড়েছে, কমেছে পুনর্ভবায়

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীতে পানি বেড়েছে| তবে কমেছে পুনর্ভবা নদীর পানি| গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মায় ১৮ সেন্টিমিটার, মহানন্দায় ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে| তবে পুনর্ভবায় পানি কমেছে ১৮ সেন্টিমিটার| 

পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশন, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশন ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির সমতল নির্ণয় করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড| 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে|

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৭.০৩ মিটার| গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৭.২১ মিটার| 

অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৫.৮০ মিটার| যা গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৫.৯৩ মিটার| 

অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৬.৭৮ মিটার| যা গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার কমে পানির সমতল দাঁড়িয়েছে ১৬.৬০ মিটার| 

উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীর ২১.৫৫ মিটার|