শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
July 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র দুটি অভিযানে নারীসহ আটক দুজন

Published: July 18, 2026 at 03:34 PM
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র দুটি অভিযানে নারীসহ আটক দুজন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে চোলাইমদসহ মোসা. ফাইনুর বিবি (৪৯) নামের এক নারীকে এবং ইয়াবাসহ মো. কুতুব (৪৫) নামের একজনকে আটক করেছেন| গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এবং শনিবার সকালে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়| 

আটক নারী জেলার গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলা-২ গ্রামের মো. আজিজুল হকের স্ত্রী এবং আটক কুতুব জেলাশহরের রেলবাগান হাড্ডিপট্টির মৃত মঞ্জুর আলীর ছেলে| 

সংস্থাটির জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন|

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল কাঞ্চনতলা-২ গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়| অভিযানে ১০ লিটার চোলাইমদসহ ফাইনুর বিবিকে আটক করা হয়| 

তিনি আরো জানান, এ ব্যাপারে উপপরিদর্শক মামুনুর রশিদ মামলার বাদী হয়ে মোসা. ফাইনুর বিবির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন|

অন্যদিকে শনিবার সকালে জেলাশহরের রেলবাগান হাড্ডিপট্টিতে অভিযান চালায়| এ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. কুতুবকে আটক করা হয়| তার বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানান ইমরুল হাসান|