বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এক লাফে শসার দাম ১৮০ টাকা, চড়া অন্য সবজিও

Published: July 17, 2026 at 02:59 PM
এক লাফে শসার দাম ১৮০ টাকা, চড়া অন্য সবজিও

চাঁপাইনবাবগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে কাঁচাবাজারে হঠাৎ চরম অস্থিরতা দেখা দিয়েছে| সরবরাহ সংকটের কারণে মাত্র কয়েকদিনের ব্যবধানে বাজারে শসার দাম দ্বিগুণ হয়ে গেছে| কয়েক দিন আগে যে শসা ৯০ টাকা কেজি দরে বিক্রি হতো, তা এখন এক লাফে ১০০ টাকা বেড়ে ১৮০-২০০ টাকায় ঠেকেছে| শসার পাশাপাশি কাঁচামরিচসহ প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে|

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে শসা বিক্রি হয়েছিল ৯০ টাকা কেজি দরে, তা চলতি সপ্তাহে এক লাফে ১৮০ টাকায় গিয়ে ঠেকেছে| অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে শসার দাম বেড়েছে কেজিতে ৯০ টাকা| শসার পাশাপাশি জাত ও মানভেদে বেগুনের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে| গত সপ্তাহে যে বেগুন ৫০-৬০ টাকায় পাওয়া যেত, তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে| তবে তুলনামূলক কম দামের সবজি হিসেবে পরিচিত পটলের দামও এখন ঊর্ধ্বমুখী| কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে পটল এখন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়| এছাড়া বাজারে থাকা প্রায় সব ধরনের সবজির দামই জাতভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে|

অন্যদিকে গত সপ্তাহে কাঁচা মরিচের দামও কেজিতে ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে| 

স্থানীয় বিক্রেতাদের মতে, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে শসা ও অন্যান্য সবজির সরবরাহ কমে গেছে| বৃষ্টিতে অনেক খেত নষ্ট হওয়ায় আড়তে পর্যাপ্ত মাল আসছে না| ফলে পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে|

শহরের নিউমার্কেট বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, কিছু দিন আগে শসা ৯০ টাকা কেজি দরে বিক্রি করেছি| কয়েক দিনের ব্যবধানে ১৮০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করেছি|

সবজি বিক্রেতা আব্দুর রশিদ বলেন, একটি হোটেলে প্রতিদিন ২০-৩০ কেজি শসা দিয়ে থাকি| টানা বৃষ্টির কারণে বাজারে শসা সরবরাহ কম থাকায় সেই হোটেলে আজ ১০ কেজি শসা দিতে পেরেছি|

এদিকে হঠাৎ করে কাঁচাবাজারের এই ঊর্ধ্বমুখী গতিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা|

বাজার করতে আসা পৌর এলাকার বাসিন্দা আসগর আলী বলেন, কয়েক দিনের ব্যবধানে বাজারে শসার দাম দ্বিগুণ হয়েছে| সকালে ২০০ টাকা কেজি দরে ৫শ গ্রাম শসা নিলাম| এভাবে সবকিছু দাম বাড়তে থাকলে নিম্নআয়ের মানুষ কি করবে|

ক্ষোভ প্রকাশ করে রমজান আলী নামে আরেক ক্রেতা বলেন, বৃষ্টির অজুহাতে প্রতিবারই এভাবে দাম বাড়ানো হয়| শসার দাম দ্বিগুণ হয়েছে| বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তিনি|