বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
July 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু, শিশু নিখোঁজ

Published: July 17, 2026 at 02:24 PM
মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু, শিশু নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে সুমন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে| অন্যদিকে গোসল করতে নেমে হাসিব (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে| শুক্রবার এ দুটি ঘটনা ঘটে|

মারা যাওয়া কিশোর সুমন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে| সে ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল| আর নিখোঁজ কিশোর হাসিব (১২) মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের আব্দুল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্টেরহাট গ্রামের আবদুল বাশিরের ছেলে| সে মহারাজপুর আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল|

 নৌন পুলিশের এসআই জীবস চন্দ্র রায় ও স্থানীয় জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুমন বন্ধুদের সঙ্গে ইসলামপুর এলাকার এলাকায় মহানন্দা নদীর গাজীপাড়া ঘাটে গোসল করতে নামে| একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়|

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ ও স্থানীয়রা জানায়, শুক্রার দুপুর দেড়টার দিকে মহারাজপুরের আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় হাসিব| তার সঙ্গে থাকা বন্ধুরা নদী থেকে উঠে এসে স্থানীয়দের বিষয়টি জানালে তারা তীব্র স্রোতের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন| পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়|

খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে| সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসিবের সন্ধান পাওয়া যায়নি| তিনি আরও জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়| তিনি আরো জানান, সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়|  

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জা (ওসি) একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছে| মারা যাওয়া কিশোরের মরদেহ নৌ-পুলিশ উদ্ধার করেছে| এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে|