বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ

Published: July 17, 2026 at 02:23 PM
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে  নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি| শুক্রবার সকাল সাড়ে টায় ও বুহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ও মনোহরপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়| মহানন্দা ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে| তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি| 

বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির বিশেষ টহলদল সকাল সাড়ে ৯টায় অভিযান চালিয়ে শাহাপাড়া গ্রাম হতে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে| এছাড়াও, মনাকষা বিওপির বিশেষ টহলদল বৃহস্পতিবার আরেকটি অভিযান চালায়| সেই অভিযানে শিবগঞ্জ উপজেরার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে|

৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে চলতি জুলাই মাসে ১ জন আসামীসহ ২৬৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ ও ২১টি মোবাইল ফোন জব্দ করে| 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে|