বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
July 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Published: July 17, 2026 at 02:22 PM
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে| গতকাল শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস| 

পুলিশ সুপার বলেন-“আমরা বিশ্বাস করি, যে পুলিশ মাঠে শক্তিশালী, সে জনগণের সেবায় ও অপরাধ দমনে আরো বেশি শক্তিশালী| “একজন পুলিশ সদস্যের জন্য শুধু সাহস নয়, প্রয়োজন ইস্পাত-কঠিন শারীরিক সক্ষমতা ও অদম্য মানসিক মনোবল| সেই লক্ষ্যকে সামনে রেখেই চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই ফুবল টুর্নামেন্টের আয়োজন করেছে|”

তিনি সুস্থ পুলিশ, সক্ষম পুলিশ, জনবান্ধব পুলিশ গড়ার এই যাত্রায় সকলের দোয়া ও উৎসাহ কামনা করেন|

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ও সদর থানার ওসি একরামুল হোসাইনসহ জেলা পুলিশের কর্মকর্তগণ| টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে| দলগুলো হচ্ছে পুলিশ অফিস, সদর মডেল থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা, নাচোল থানা ও ভোলাহাট পুলিশ দল|