বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক| সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়| এরই মধ্যে আলিয়ার নামে একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা| ‘আলফা’ মুক্তির আগেই অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক দর্শক| কারও মতে, এ ধরনের চরিত্রে তাকে মানায় না| আবার কেউ কেউ দাবি করেন, তার জায়গায় প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীকে নেওয়া হলে আরও মানানসই হতো| সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না মেলায় সমালোচনার ঝড় আরও তীব্র হয়| ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার নামে একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে| ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়, আলিয়া ট্রোলকারীদের উদ্দেশে লিখেছেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে সমালোচনা করার তোমরা কে? আমি চাইলে টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারি|’ এতেই শেষ নয়| পোস্টে আরও লেখা ছিল, ‘আমি তো “তু¤^াড় ২”- এ অভিনয়ের সুযোগ পেয়েছি, তোমরা কী পেয়েছ? কোনো নারীর সাফল্যই তোমাদের সহ্য হয় না| করণ জোহর আমার পাশে আছেন| কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার|’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা| একাংশের দাবি, দীর্ঘদিনের ট্রোলিংয়ের জবাব দিতেই এমন মন্তব্য করেছেন আলিয়া| অন্যদিকে তার ভক্তদের দাবি, এটি সম্পূর্ণ ভুয়া পোস্ট এবং অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো স্টোরি শেয়ার করেননি| এখন পর্যন্ত আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে ভাইরাল পোস্টটি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি| ফলে পোস্টটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026