ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’| ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান| বিপুল আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি| এবার সেই ‘রকস্টার’ আসছে ওটিটিতে| আগামী বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি| খবরটি নিশ্চিত করেছে চরকি| ফেসবুক বার্তায় বলা হয়েছে, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম| ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ| কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে|” আজমান রুশোর প্রথম ছবি ‘রকস্টার’| এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র বানাতেন| শাস্ত্রীয় সংগীতের শিল্পীর পুত্র আগুন| বাবার ধারা নয়, সে নিজেকে প্রতিষ্ঠা করে রক গানে| দেশ-বিদেশে সাফল্যও পায়| কিন্তু সব কিছুই ম্লান হয়ে যায় ভালোবাসার কাছে| সম্পর্কের জটিল আগুনে পুড়ে এক মর্মান্তিক পরিণতির মুখে পড়ে সে| এমন গল্পের ছবিতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর| এছাড়াও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান, কাজী সাবির প্রমুখ| ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব| শাকিবের ঠোঁটের সবগুলো গানের কথা, সুর ও কণ্ঠ আহমেদ হাসান সানির| এর বাইরে দুটি গান করেছেন পান্থ কানাই ও অংকন কুমার|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 16, 2026
বিনোদন
এবার ঘরে বসেই দেখা যাবে শাকিবের ‘রকস্টার’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026